হাদিসসমূহ
#6920
সহীহ বুখারী - Apostates
‘আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক বেদুঈন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! কবীরা গুনাহ্সমূহ কী? তিনি বললেন, আল্লাহর সঙ্গে শরীক করা। সে বলল, তারপর কোনটি? তিনি বললেনঃ তারপর পিতা-মাতার অবাধ্যতা। সে বলল, তারপর কোনটি? তিনি বললেনঃ তারপর মিথ্যা কসম করা। আমি জিজ্ঞেস করলাম, মিথ্যা শপথ কী? তিনি বললেনঃ যে ব্যক্তি (শপথের সাহায্যে) মুসলিমের ধন-সম্পদ হরণ করে নেয়। অথচ সে এ শপথের ক্ষেত্রে মিথ্যাচারী। [৬৬৭৫] (আধুনিক প্রকাশনী- ৬৪৪০, ইসলামিক ফাউন্ডেশন)
حدثني محمد بن الحسين بن ابراهيم، اخبرنا عبيد الله، اخبرنا شيبان، عن فراس، عن الشعبي، عن عبد الله بن عمرو رضى الله عنهما قال جاء اعرابي الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما الكباير قال " الاشراك بالله ". قال ثم ماذا قال " ثم عقوق الوالدين ". قال ثم ماذا قال " اليمين الغموس ". قلت وما اليمين الغموس قال " الذي يقتطع مال امري مسلم هو فيها كاذب
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Apostates
- Hadith Index
- #6920
- Book Index
- 3
Grades
- -
