হাদিসসমূহ
#6919
সহীহ বুখারী - Apostates
আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সবচেয়ে কঠিন কবীরা গুনাহ্ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, পিতা-মাতার অবাধ্য হওয়া ও মিথ্যা সাক্ষ্য দেয়া। মিথ্যা সাক্ষ্য কথাটি তিনবার বললেন। অথবা বলেছেন; মিথ্যা বক্তব্য। কথাটি বারবার বলতে থাকলেন, এমন কি আমরা আকাঙ্ক্ষা করতে লাগলাম, হায় যদি তিনি নীরব হয়ে যেতেন। [২৬৫৪] (আধুনিক প্রকাশনী- নাই, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا مسدد، حدثنا بشر بن المفضل، حدثنا الجريري، وحدثني قيس بن حفص، حدثنا اسماعيل بن ابراهيم، اخبرنا سعيد الجريري، حدثنا عبد الرحمن بن ابي بكرة، عن ابيه رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " اكبر الكباير الاشراك بالله، وعقوق الوالدين، وشهادة الزور، وشهادة الزور ثلاثا او قول الزور ". فما زال يكررها حتى قلنا ليته سكت
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Apostates
- Hadith Index
- #6919
- Book Index
- 2
Grades
- -
