হাদিসসমূহ
#6918
সহীহ বুখারী - Apostates
‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন এ আয়াত অবতীর্ণ হলোঃ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি ..... (সূরাহ আন‘আম ৬/৮২)। তখন তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহাবাদের কাছে গুরুতর মনে হলো। তারা বললেন, আমাদের মাঝে এমন কে আছে যে তার ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করে না। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তা অবশ্যই এমনটা নয়, তোমরা কি লুকমানের কথা শ্রবণ করনি? শিরকই বিরাট জুলুম (সীমালঙ্ঘন)- (সূরাহ লুক্বমান ৩১/১৩)। [৩২] (আধুনিক প্রকাশনী- ৬৪৩৮, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا قتيبة بن سعيد، حدثنا جرير، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله رضى الله عنه قال لما نزلت هذه الاية {الذين امنوا ولم يلبسوا ايمانهم بظلم} شق ذلك على اصحاب النبي صلى الله عليه وسلم وقالوا اينا لم يلبس ايمانه بظلم فقال رسول الله صلى الله عليه وسلم " انه ليس بذاك، الا تسمعون الى قول لقمان {ان الشرك لظلم عظيم}
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Apostates
- Hadith Index
- #6918
- Book Index
- 1
Grades
- -
