হাদিসসমূহ
#6903
সহীহ বুখারী - Blood Money
আবূ জুহায়ফাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ‘আলী (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, যা কুরআনে নেই এমন কিছু আপনাদের নিকট আছে কি? একবার তিনি বলেছেন, যা মানুষের নিকট নেই.....তখন তিনি বললেন, ঐ সত্তার কসম! যিনি খাদ্যশস্য অঙ্কুরিত করেন এবং প্রাণ সৃষ্টি করেন! কুরআনে যা কিছু আছে তা ছাড়া আমাদের নিকট অন্য কিছু নেই। তবে এমন জ্ঞান যা আল্লাহর কিতাব বুঝবার জন্য কোন ব্যক্তিকে দেয়া হয় এবং এ কাগজের টুকরায় যা রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কাগজের টুকরায় কী রয়েছে? তিনি বললেন, রক্তপণ ও মুক্তিপণের বিধান। আর (এ নীতি) কোন কাফেরের বদলে কোন মুসলিমকে হত্যা করা হবে না।[1] [১১১] (আধুনিক প্রকাশনী- ৬৪২৪, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا صدقة بن الفضل، اخبرنا ابن عيينة، حدثنا مطرف، قال سمعت الشعبي، قال سمعت ابا جحيفة، قال سالت عليا رضى الله عنه هل عندكم شىء ما ليس في القران وقال مرة ما ليس عند الناس فقال والذي فلق الحب وبرا النسمة ما عندنا الا ما في القران، الا فهما يعطى رجل في كتابه، وما في الصحيفة. قلت وما في الصحيفة قال العقل، وفكاك الاسير، وان لا يقتل مسلم بكافر
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Blood Money
- Hadith Index
- #6903
- Book Index
- 42
Grades
- -
