হাদিসসমূহ
#6811
সহীহ বুখারী - Legal Punishments
‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! কোন্ পাপটি সব থেকে বড়? তিনি বললেনঃ তুমি আল্লাহর কোন সমকক্ষ স্থির করবে। অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেনঃ তোমার সঙ্গে আহার করবে এ ভয়ে তোমার সন্তানকে হত্যা করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেনঃ তোমার প্রতিবেশির স্ত্রীর সাথে যিনা করা। [৪৪৭৭] ইয়াহ্ইয়া (র.)- ‘আবদুল্লাহ্ (রাঃ) আমি বললাম, হে আল্লাহর রাসূল!... এরকম বর্ণনা করেছেন। আমর (রহ.)- আবূ মায়সারা (রহ.) বলেন, ছাড় এটাকে, ছাড় এটাকে। (আধুনিক প্রকাশনী- ৬৩৪২, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا عمرو بن علي، حدثنا يحيى، حدثنا سفيان، قال حدثني منصور، وسليمان، عن ابي وايل، عن ابي ميسرة، عن عبد الله رضى الله عنه قال قلت يا رسول الله اى الذنب اعظم قال " ان تجعل لله ندا وهو خلقك ". قلت ثم اى قال " ان تقتل ولدك من اجل ان يطعم معك ". قلت ثم اى قال " ان تزاني حليلة جارك ". قال يحيى وحدثنا سفيان، حدثني واصل، عن ابي وايل، عن عبد الله، قلت يا رسول الله، مثله، قال عمرو فذكرته لعبد الرحمن وكان حدثنا عن سفيان عن الاعمش ومنصور وواصل عن ابي وايل عن ابي ميسرة قال دعه دعه
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6811
- Book Index
- 40
Grades
- -
