হাদিসসমূহ
#6718
সহীহ বুখারী - Expiation for Unfulfilled Oaths
আবূ মূসা আল-আশ‘আরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একবার কতক আশ‘আরী লোকের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে একটি বাহন চাওয়ার জন্য এলাম। তিনি বললেনঃ আল্লাহর কসম! আমি তোমাদেরকে বাহন দিতে পারব না। আমার কাছে কিছু নেই যা বাহন হিসাবে তোমাদেরকে দিতে পারি। অতঃপর আল্লাহ্ যতক্ষণ চাইলেন আমরা অবস্থান করলাম। এমন সময় তাঁর কাছে কিছু উট আনা হল। তখন তিনি আমাদেরকে তিনটি উট দেয়ার নির্দেশ দিলেন। আমরা যখন রওনা দিলাম, তখন আমরা বলাবলি করলাম যে, আল্লাহ্ আমাদের বরকত দেবেন না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে বাহন চাওয়ার জন্য যখন এলাম তখন তিনি আমাদেরকে বাহন দেবেন না বলে শপথ করলেন। তারপরেও আমাদেরকে বাহন দিলেন। আবূ মূসা বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলাম এবং বিষয়টি তাঁর কাছে উল্লেখ করলাম। তখন তিনি বললেনঃ আমি তো তোমাদেরকে বাহন দেইনি; বরং আল্লাহ্ দিয়েছেন। আল্লাহর শপথ! ইনশাআল্লাহ্ আমি যখন কোন ব্যাপারে শপথ করি আর তার উল্টোটির মাঝে কল্যাণ দেখতে পাই তখন কসমের কাফ্ফারা আদায় করি। আর যেটি কল্যাণকর সেটিই করি। [৩১৩৩] (আধুনিক প্রকাশনী- ৬২৫১ , ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا قتيبة بن سعيد، حدثنا حماد، عن غيلان بن جرير، عن ابي بردة بن ابي موسى، عن ابي موسى الاشعري، قال اتيت رسول الله صلى الله عليه وسلم في رهط من الاشعريين استحمله فقال " والله لا احملكم، ما عندي ما احملكم ". ثم لبثنا ما شاء الله، فاتي بابل فامر لنا بثلاثة ذود، فلما انطلقنا قال بعضنا لبعض لا يبارك الله لنا، اتينا رسول الله صلى الله عليه وسلم نستحمله فحلف ان لا يحملنا فحملنا. فقال ابو موسى فاتينا النبي صلى الله عليه وسلم فذكرنا ذلك له فقال " ما انا حملتكم بل الله حملكم، اني والله ان شاء الله لا احلف على يمين فارى غيرها خيرا منها، الا كفرت عن يميني، واتيت الذي هو خير وكفرت
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Expiation for Unfulfilled Oaths
- Hadith Index
- #6718
- Book Index
- 11
Grades
- -
