হাদিসসমূহ
#6711
সহীহ বুখারী - Expiation for Unfulfilled Oaths
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার কী হয়েছে? লোকটি বলল, রমযানে (দিনের বেলায়) আমি আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তিনি বললেনঃ একটি গোলাম আযাদ করার মত তুমি কিছু পাবে কি? সে বলল, না। তিনি বললেনঃ তাহলে তুমি এক নাগাড়ে দু’মাস সওম পালন করতে পারবে কি? সে বলল, না। তিনি বললেনঃ তাহলে তুমি ষাটজন মিস্কীনকে খাওয়াতে পারবে কি? সে বলল, আমার কাছে কিছুই নেই। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে একটি ‘আরক’ আনা হল, যাতে খেজুর ছিল। তখন তিনি বললেনঃ এটা নাও এবং গিয়ে তা সদাকাহ করে দাও। সে বলল, আমার চেয়ে বেশি অভাবীকে কি দেব? এখানকার দু’ উপত্যকার মাঝে আমাদের চেয়ে অভাবী তো কেউ নেই। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা নিয়ে যাও এবং তোমার পরিবারকে খাওয়াও। [১৯৩৬] (আধুনিক প্রকাশনী- ৬২৪৪, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا عبد الله بن مسلمة، حدثنا سفيان، عن الزهري، عن حميد، عن ابي هريرة، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال هلكت. قال " وما شانك ". قال وقعت على امراتي في رمضان. قال " هل تجد ما تعتق رقبة ". قال لا. قال " فهل تستطيع ان تصوم شهرين متتابعين ". قال لا. قال " فهل تستطيع ان تطعم ستين مسكينا ". قال لا اجد. فاتي النبي صلى الله عليه وسلم بعرق فيه تمر فقال " خذ هذا فتصدق به ". فقال اعلى افقر منا ما بين لابتيها افقر منا. ثم قال " خذه فاطعمه اهلك
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Expiation for Unfulfilled Oaths
- Hadith Index
- #6711
- Book Index
- 4
Grades
- -
