হাদিসসমূহ
#6540
সহীহ বুখারী - To make the Heart Tender
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচ। এরপর তিনি পিঠ ফিরালেন এবং মুখ ঘুরিয়ে নিলেন। আবার বললেনঃ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচ। এরপর তিনি পিঠ ফিরালেন এবং মুখ ঘুরিয়ে নিলেন। তিনবার এরূপ করলেন। এমন কি আমরা ভাবছিলাম যে তিনি বুঝি জাহান্নাম সরাসরি দেখছেন। তিনি আবার বললেনঃ তোমরা এক টুকরা খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচ। আর যদি কেউ সেটাও না পাও তাহলে উত্তম কথার দ্বারা হলেও (আগুন থেকে নিজেকে রক্ষা কর)। [১৪১৩] (আধুনিক প্রকাশনী- ৬০৮৯, ইসলামিক ফাউন্ডেশন)
قال الاعمش حدثني عمرو، عن خيثمة، عن عدي بن حاتم، قال قال النبي صلى الله عليه وسلم " اتقوا النار ". ثم اعرض واشاح، ثم قال " اتقوا النار ". ثم اعرض واشاح ثلاثا، حتى ظننا انه ينظر اليها، ثم قال " اتقوا النار ولو بشق تمرة، فمن لم يجد فبكلمة طيبة
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6540
- Book Index
- 129
Grades
- -
