হাদিসসমূহ
#6500
সহীহ বুখারী - To make the Heart Tender
মুয়ায ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে তাঁর উটের পিছনে বসলাম। অথচ আমার ও তাঁর মাঝখানে ব্যবধান ছিল শুধু সাওয়ারীর গদির কাষ্ঠ-খন্ড। তিনি বললেনঃ হে মুয়ায! আমি বললাম, আপনার নিকটে আপনার খিদমতে আমি হাজির হে আল্লাহর রাসূল! তারপর আরও কিছুক্ষণ চলার পরে আবার বললেনঃ হে মুয়ায! আমি বললাম, আপনার নিকটে আপনার খিদমতে আমি হাজির হে আল্লাহর রাসূল! তারপর আরও কিছুক্ষণ চলার পর আবার বললেনঃ হে মুয়ায ইবনু জাবাল! আমিও আবার বললাম, আপনার নিকটে আপনার খিদমতে আমি হাজির হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেনঃ তুমি কি জানো যে, বান্দার উপর আল্লাহ্ হক কী? আমি বললাম, আল্লাহ্ ও তাঁর রাসূল বেশি ভাল জানেন। তিনি বললেনঃ বান্দার উপর আল্লাহর হক এই যে, সে তাঁরই ‘ইবাদাত করবে, তাঁর সঙ্গে কোন কিছুকে শরীক করবে না। এরপর আরও কিছুক্ষণ পথ চলার পর আবার ডাকলেন, হে মুয়ায ইবনু জাবাল! আমি বললাম, আপনার নিকটে আপনার খিদমতে আমি হাজির হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ যদি বান্দা তা করে আল্লাহর কাছে বান্দার প্রাপ্য কী হবে, তা কি তুমি জান? আমি বললাম, আল্লাহ্ ও তাঁর রাসূলই বেশি ভাল জানেন। তিনি বললেনঃ তখন আল্লাহর কাছে বান্দার হক হল তাদেরকে শাস্তি না দেয়া। [1] [২৮৫৬] (আধুনিক প্রকাশনী- ৬০৫০, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا هدبة بن خالد، حدثنا همام، حدثنا قتادة، حدثنا انس بن مالك، عن معاذ بن جبل رضى الله عنه قال بينما انا رديف النبي، صلى الله عليه وسلم ليس بيني وبينه الا اخرة الرحل فقال " يا معاذ ". قلت لبيك يا رسول الله وسعديك، ثم سار ساعة ثم قال " يا معاذ ". قلت لبيك رسول الله وسعديك، ثم سار ساعة ثم قال " يا معاذ بن جبل ". قلت: لبيك رسول الله وسعديك. قال " هل تدري ما حق الله على عباده ". قلت الله ورسوله اعلم. قال " حق الله على عباده ان يعبدوه، ولا يشركوا به شييا ". ثم سار ساعة ثم قال " يا معاذ بن جبل ". قلت لبيك رسول الله وسعديك. قال " هل تدري ما حق العباد على الله اذا فعلوه ". قلت الله ورسوله اعلم. قال " حق العباد على الله ان لا يعذبهم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6500
- Book Index
- 89
Grades
- -
