হাদিসসমূহ
#6493
সহীহ বুখারী - To make the Heart Tender
সাহল ইবনু সা‘দ আস-সা‘ঈদী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সঙ্গে যুদ্ধে লিপ্ত এক ব্যক্তির দিকে তাকালেন। লোকটি ছিল ধনী এবং প্রভাবশালী লোকদের অন্তর্ভুক্ত। তিনি বললেনঃ কেউ জাহান্নামী লোক দেখতে চাইলে, সে যেন এই লোকটিকে দেখে। (ফলে) এক লোক তার পেছনে পেছনে যেতে লাগল। সে যুদ্ধ করতে থাকল অবশেষে আহত হয়ে গেল। তখন সে শীঘ্র মৃত্যু কামনা করল, সে তারই তরবারীর অগ্রভাগ বুকের উপর রেখে সজোরে এমনভাবে চাপ দিল যে, তলোয়ারটি তার বক্ষ ভেদ করে পৃষ্ঠদেশ পার হয়ে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কোন লোক এমন কাজ করে যায়, যা দেখে লোকেরা একে জান্নাতী লোকের কাজ মনে করে। কিন্তু (আসলে) সে জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত। আর কোন বান্দা এমন কাজ করে যায়, যা দেখে লোকেরা একে জাহান্নামীদের কাজ বলে মনে করে। অথচ সে জান্নাতী লোকদের অন্তর্ভুক্ত। বস্ত্ততঃ শেষ অবস্থার উপরই ‘আমলের ফলাফল নির্ভর করে।[1] [২৮৯৮] (আধুনিক প্রকাশনী- ৬০৪৩, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا علي بن عياش، حدثنا ابو غسان، قال حدثني ابو حازم، عن سهل بن سعد الساعدي، قال نظر النبي صلى الله عليه وسلم الى رجل يقاتل المشركين، وكان من اعظم المسلمين غناء عنهم فقال " من احب ان ينظر الى رجل من اهل النار فلينظر الى هذا ". فتبعه رجل فلم يزل على ذلك حتى جرح، فاستعجل الموت. فقال بذبابة سيفه، فوضعه بين ثدييه، فتحامل عليه، حتى خرج من بين كتفيه. فقال النبي صلى الله عليه وسلم " ان العبد ليعمل فيما يرى الناس عمل اهل الجنة، وانه لمن اهل النار، ويعمل فيما يرى الناس عمل اهل النار وهو من اهل الجنة، وانما الاعمال بخواتيمها
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6493
- Book Index
- 82
Grades
- -
