হাদিসসমূহ
#6430
সহীহ বুখারী - To make the Heart Tender
কায়স (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, খাব্বাব (রাঃ) তার পেটে সাতটি উত্তপ্ত লোহার দাগ নেয়ার পর আমি তাঁকে বলতে শুনেছি যে, যদি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করা নিষিদ্ধ না করতেন, তাহলে আমি মৃত্যু কামনা করতাম। নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহাবার অনেকেই (দুনিয়া থেকে কিছু না নিয়েই) চলে গেছেন। অথচ দুনিয়া তাঁদের (আখিরাতের) কোনই ক্ষতি করতে পারেনি। আর আমরা দুনিয়ার ধনসম্পদ সংগ্রহ করেছি, তাই মাটি ব্যতীত আর কোন জায়গা পাচ্ছি না। [৫৬৭২] (আধুনিক প্রকাশনী- ৫৯৮১, ইসলামিক ফাউন্ডেশন)
حدثني يحيى بن موسى، حدثنا وكيع، حدثنا اسماعيل، عن قيس، قال سمعت خبابا، وقد اكتوى يوميذ سبعا في بطنه وقال لولا ان رسول الله صلى الله عليه وسلم نهانا ان ندعو بالموت لدعوت بالموت، ان اصحاب محمد صلى الله عليه وسلم مضوا ولم تنقصهم الدنيا بشىء، وانا اصبنا من الدنيا ما لا نجد له موضعا الا التراب
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6430
- Book Index
- 19
Grades
- -
