হাদিসসমূহ
#6124
সহীহ বুখারী - Ethics
আবূ মূসা আশ‘আরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে আর মু‘আয ইবনু জাবাল (রাঃ)-কে (ইয়ামানে) পাঠান, তখন তাদের ওয়াসীয়াত করেনঃ তোমরা (লোকের সাথে) নম্র ব্যবহার করবে, কঠোর হবে না। শুভ সংবাদ দেবে, বিদ্বেষ সৃষ্টি করবে না। আর তোমরা দু’জনের মধ্যে সদ্ভাব বজায় রাখবে। তখন আবূ মূসা (রাঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল! আমরা এমন এক দেশে যাচ্ছি, যেখানে মধু হতে শরাব প্রস্তুত হয়। একে ‘বিত্উ’ বলা হয়। আর ‘যব’ থেকেও শরাব প্রস্তুত হয়, তাকে বলা হয় ‘মিযর’। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ প্রত্যেক নেশার বস্তুই হারাম। [২২৬১] (আধুনিক প্রকাশনী- ৫৬৮৫, ইসলামিক ফাউন্ডেশন)
حدثني اسحاق، حدثنا النضر، اخبرنا شعبة، عن سعيد بن ابي بردة، عن ابيه، عن جده، قال لما بعثه رسول الله صلى الله عليه وسلم ومعاذ بن جبل قال لهما " يسرا ولا تعسرا، وبشرا ولا تنفرا، وتطاوعا ". قال ابو موسى يا رسول الله انا بارض يصنع فيها شراب من العسل، يقال له البتع، وشراب من الشعير، يقال له المزر. فقال رسول الله صلى الله عليه وسلم " كل مسكر حرام
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Ethics
- Hadith Index
- #6124
- Book Index
- 151
Grades
- -
