হাদিসসমূহ
#6059
সহীহ বুখারী - Ethics
ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (গনীমত) ভাগ করলেন। তখন আনসারদের মধ্য থেকে এক (মুনাফিক) লোক বললঃ আল্লাহর কসম! এ কাজে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টি চাননি। তখন আমি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ কথা জানালাম। এতে তাঁর চেহারার রং পাল্টে গেল। তিনি বললেনঃ আল্লাহ মূসা (আ.)-এর উপর দয়া করুন। তাঁকে এর থেকেও অনেক অধিক কষ্ট দেয়া হয়েছে; তবুও তিনি ধৈর্য অবলম্বন করেছেন। [৩১৫০] (আধুনিক প্রকাশনী- ৫৬২৪, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا محمد بن يوسف، اخبرنا سفيان، عن الاعمش، عن ابي وايل، عن ابن مسعود رضى الله عنه قال قسم رسول الله صلى الله عليه وسلم قسمة، فقال رجل من الانصار والله ما اراد محمد بهذا وجه الله. فاتيت رسول الله صلى الله عليه وسلم فاخبرته، فتمعر وجهه وقال " رحم الله موسى، لقد اوذي باكثر من هذا فصبر
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Ethics
- Hadith Index
- #6059
- Book Index
- 89
Grades
- -
