হাদিসসমূহ
#6055
সহীহ বুখারী - Ethics
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন বাগানের বাইরে গেলেন। তখন তিনি এমন দু’জন লোকের শব্দ শুনলেন, যাদের কবরে আযাব দেয়া হচ্ছিল। তিনি বললেনঃ তাদের দু’জনকে আযাব দেয়া হচ্ছে। তবে বড় গুনাহের কারণে শাস্তি দেয়া হচ্ছে না। আর তা হলো কবীরা গুনাহ। এদের একজন প্রস্রাবের সময় সতর্ক থাকত না। আর অন্য ব্যক্তি চোগলখোলী করে বেড়াতো। তারপর তিনি একটা কাঁচা ডাল আনিয়ে তা ভেঙ্গে দু’ টুকরো করে, এক কবরে এক টুকরো আর অন্য কবরে এক টুকরো গেড়ে দিলেন এবং বললেনঃ দু’টি যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত তাদের আযাব হালকা করে দেয়া হবে। [৬০২] (আধুনিক প্রকাশনী- ৫৬২০, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا ابن سلام، اخبرنا عبيدة بن حميد ابو عبد الرحمن، عن منصور، عن مجاهد، عن ابن عباس، قال خرج النبي صلى الله عليه وسلم من بعض حيطان المدينة، فسمع صوت انسانين يعذبان في قبورهما فقال " يعذبان، وما يعذبان في كبيرة، وانه لكبير، كان احدهما لا يستتر من البول، وكان الاخر يمشي بالنميمة ". ثم دعا بجريدة فكسرها بكسرتين او ثنتين، فجعل كسرة في قبر هذا، وكسرة في قبر هذا، فقال " لعله يخفف عنهما ما لم ييبسا
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Ethics
- Hadith Index
- #6055
- Book Index
- 85
Grades
- -
