হাদিসসমূহ
#6054
সহীহ বুখারী - Ethics
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত যে, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসার অনুমতি চাইলে তিনি বললেনঃ তাকে অনুমতি দাও। সে বংশের নিকৃষ্ট ভাই অথবা বললেনঃ সে গোত্রের নিকৃষ্ট সন্তান। লোকটি ভিতরে এলে তিনি তার সাথে নম্রতার সঙ্গে কথাবার্তা বললেন। তখন আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আপনি এ লোকের ব্যাপারে যা বলার তা বলেছেন। পরে আপনি আবার তার সাথে নম্রতার সাথে কথাবার্তা বললেন। তখন তিনি বললেনঃ হে ‘আয়িশাহ্! নিশ্চয়ই সবচেয়ে খারাপ লোক সে-ই যার অশালীনতা থেকে বাঁচার জন্য মানুষ তার সংসর্গ পরিত্যাগ করে। [৬০৩২] (আধুনিক প্রকাশনী- ৫৬১৯, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا صدقة بن الفضل، اخبرنا ابن عيينة، سمعت ابن المنكدر، سمع عروة بن الزبير، ان عايشة رضى الله عنها اخبرته قالت، استاذن رجل على رسول الله صلى الله عليه وسلم فقال " ايذنوا له بيس، اخو العشيرة او ابن العشيرة ". فلما دخل الان له الكلام قلت يا رسول الله قلت الذي قلت، ثم النت له الكلام قال " اى عايشة، ان شر الناس من تركه الناس او ودعه الناس اتقاء فحشه
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Ethics
- Hadith Index
- #6054
- Book Index
- 84
Grades
- -
