হাদিসসমূহ
#6047
সহীহ বুখারী - Ethics
সাবিত ইবনু যাহ্হাক (রাঃ) হতে বর্ণিত। তিনি গাছের নীচে বাই‘আত গ্রহণকারীদের অন্যতম সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দলের উপর কসম খাবে, সে ঐ দলেরই শামিল হয়ে যাবে। আর মানুষ যে জিনিসের মালিক নয়, এমন জিনিসের নযর আদায় করা তার উপর ওয়াজিব নয়। আর কোন লোক দুনিয়াতে যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে, কিয়ামতের দিন সে জিনিস দিয়েই তাকে ‘আযাব দেয়া হবে। কোন লোক কোন মু’মিনের উপর অভিশাপ দিলে, তা তাকে হত্যা করারই শামিল হবে। আর কোন্ মু’মিনকে কাফির বললে, তাও তাকে হত্যা করার মতই হবে। [১৩৬৩] (আধুনিক প্রকাশনী- ৫৬১২, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا محمد بن بشار، حدثنا عثمان بن عمر، حدثنا علي بن المبارك، عن يحيى بن ابي كثير، عن ابي قلابة، ان ثابت بن الضحاك، وكان، من اصحاب الشجرة حدثه ان رسول الله صلى الله عليه وسلم قال " من حلف على ملة غير الاسلام فهو كما قال، وليس على ابن ادم نذر فيما لا يملك، ومن قتل نفسه بشىء في الدنيا عذب به يوم القيامة، ومن لعن مومنا فهو كقتله، ومن قذف مومنا بكفر فهو كقتله
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Ethics
- Hadith Index
- #6047
- Book Index
- 77
Grades
- -
