হাদিসসমূহ
#6008
সহীহ বুখারী - Ethics
আবূ সুলাইমান মালিক ইবনু হুওয়ায়রিস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমরা কয়জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে আসলাম। তখন আমরা ছিলাম প্রায় সমবয়সী যুবক। বিশ দিন তাঁর কাছে আমরা থাকলাম। তিনি বুঝতে পারলেন, আমরা আমাদের পরিবারের নিকট প্রত্যাবর্তন করার জন্য উদগ্রীব হয়ে পড়েছি। যাদের আমরা বাড়িতে রেখে এসেছি তাদের ব্যাপারে তিনি আমাদের কাছে জিজ্ঞেস করলেন। আমরা তা তাঁকে জানালাম। তিনি ছিলেন কোমল হৃদয় ও দয়ার্দ্র। তাই তিনি বললেনঃ তোমরা তোমাদের পরিজনের নিকট ফিরে যাও। তাদের (কুরআন) শিক্ষা দাও, (সৎ কাজের) আদেশ কর এবং যে ভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ ঠিক তেমনভাবে সালাত আদায় কর। সালাতের ওয়াক্ত হলে, তোমাদের একজন আযান দেবে এবং যে তোমাদের মধ্যে বড় সে ইমামাত করবে। [৬২৮] (আধুনিক প্রকাশনী- ৫৫৭৪, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا مسدد، حدثنا اسماعيل، حدثنا ايوب، عن ابي قلابة، عن ابي سليمان، مالك بن الحويرث قال اتينا النبي صلى الله عليه وسلم ونحن شببة متقاربون، فاقمنا عنده عشرين ليلة، فظن انا اشتقنا اهلنا، وسالنا عمن تركنا في اهلنا، فاخبرناه، وكان رفيقا رحيما فقال " ارجعوا الى اهليكم فعلموهم ومروهم، وصلوا كما رايتموني اصلي، واذا حضرت الصلاة فليوذن لكم احدكم، ثم ليومكم اكبركم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Ethics
- Hadith Index
- #6008
- Book Index
- 39
Grades
- -
