হাদিসসমূহ
#5987
সহীহ বুখারী - Ethics
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ যাবতীয় সৃষ্টিকে পয়দা করলেন। যখন তিনি সৃষ্টি কাজ সমাধা করলেন, তখন আত্মীয়তারসম্পর্ক বলে উঠলোঃ সম্পর্ক ছিন্ন করা থেকে আপনার আশ্রয় লাভকারীদের এটাই যথাযোগ্য স্থান। তিনি (আল্লাহ) বললেনঃ হাঁ তুমি কি এতে খুশি নও যে, তোমার সাথে যে সুসম্পর্ক রাখবে, আমিও তার সাথে সুসম্পর্ক রাখবো। আর যে তোমা হতে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করবো। সে (রক্ত সম্পর্ক) বললোঃ হাঁ আমি সন্তুষ্ট হে আমার রব! আল্লাহ বললেনঃ তা হলে এ মর্যাদা তোমাকে দেয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ইচ্ছে করলে (এ আয়াতটি) পড়োঃ ‘‘ক্ষমতা পেলে সম্ভবতঃ তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে।’’ (সূরাহ মুহাম্মাদ ৪৭/২২) [৪৮৩০] (আধুনিক প্রকাশনী- ৫৫৫২, ইসলামিক ফাউন্ডেশন)
حدثني بشر بن محمد، اخبرنا عبد الله، اخبرنا معاوية بن ابي مزرد، قال سمعت عمي، سعيد بن يسار يحدث عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " ان الله خلق الخلق حتى اذا فرغ من خلقه، قالت الرحم هذا مقام العايذ بك من القطيعة. قال نعم اما ترضين ان اصل من وصلك. واقطع من قطعك. قالت بلى يا رب. قال فهو لك ". قال رسول الله صلى الله عليه وسلم " فاقرءوا ان شيتم {فهل عسيتم ان توليتم ان تفسدوا في الارض وتقطعوا ارحامكم}
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Ethics
- Hadith Index
- #5987
- Book Index
- 18
Grades
- -
