হাদিসসমূহ
#5967
সহীহ বুখারী - Dress
মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পশ্চাতে উপবিষ্ট ছিলাম। আমার ও তাঁর মাঝে লাগামের রশি ছাড়া অন্য কিছুই ছিল না। তিনি বললেনঃ মু‘আয! আমি বললামঃ হাযির আছি, হে আল্লাহর রাসূল! তারপর কিছুক্ষণ চললেন। আবার বললেনঃ হে মু‘আয! আমি বললামঃ হাযির আছি, হে আল্লাহর রাসূল! তারপর আরও কিছুক্ষণ চললেন। আবার বললেনঃ হে মু‘আয ইবনু জাবাল! আমি বললামঃ হাযির আছি, হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ তুমি জান, বান্দার উপর আল্লাহর কী হক? আমি বললামঃ আল্লাহ ও তাঁর রাসূলই বেশি জানেন। তিনি বললেনঃ বান্দার উপর আল্লাহর হক এই যে, তারা একমাত্র তাঁরই ‘ইবাদাত করবে, অন্য কিছুকে তাঁর অংশীদার গণ্য করবে না। এরপর কিছু সময় চললেন। তারপর বললেনঃ হে মু‘আয ইবনু জাবাল! আমি বললামঃ হাযির আছি, হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ বান্দারা যখন তাদের দায়িত্ব পালন করে, তখন আল্লাহর প্রতি বান্দার অধিকার কী, তা জান কি? আমি বললামঃ আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জানেন। তিনি বললেনঃ আল্লাহর উপর বান্দার অধিকার এই যে, তিনি তাদের ‘আযাব দিবেন না। [২৮৫৬] (আধুনিক প্রকাশনী- ৫৫৩৪, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا هدبة بن خالد، حدثنا همام، حدثنا قتادة، حدثنا انس بن مالك، عن معاذ بن جبل رضى الله عنه قال بينا انا رديف النبي، صلى الله عليه وسلم ليس بيني وبينه الا اخرة الرحل فقال " يا معاذ ". قلت لبيك رسول الله وسعديك. ثم سار ساعة ثم قال " يا معاذ ". قلت لبيك رسول الله وسعديك. ثم سار ساعة ثم قال " يا معاذ ". قلت لبيك رسول الله وسعديك. قال " هل تدري ما حق الله على عباده ". قلت الله ورسوله اعلم. قال " حق الله على عباده ان يعبدوه ولا يشركوا به شييا ". ثم سار ساعة ثم قال " يا معاذ بن جبل ". قلت لبيك رسول الله وسعديك. فقال " هل تدري ما حق العباد على الله اذا فعلوه ". قلت الله ورسوله اعلم. قال " حق العباد على الله ان لا يعذبهم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Dress
- Hadith Index
- #5967
- Book Index
- 183
Grades
- -
