হাদিসসমূহ
#5963
সহীহ বুখারী - Dress
ক্বাতাদাহ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু ‘আব্বাস (রাঃ)-এর নিকট ছিলাম। আর লোকজন তাঁর কাছে নানান কথা জিজ্ঞেস করছিল। কিন্তু জবাবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (হাদীস) উল্লেখ করছিলেন না। অবশেষে তাঁকে ছবির ব্যাপারে জিজ্ঞেস করা হলো, তিনি বললেনঃ আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যে ব্যক্তি দুনিয়ায় কোন প্রাণীর ছবি তৈরি করে, কিয়ামতের দিন তাকে কঠোরভাবে হুকুম দেয়া হবে ঐ ছবির মধ্যে জীবন দান করার জন্যে। কিন্তু সে জীবন দান করতে পারবে না। [২২২৫] (আধুনিক প্রকাশনী- ৫৫৩০, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا عياش بن الوليد، حدثنا عبد الاعلى، حدثنا سعيد، قال سمعت النضر بن انس بن مالك، يحدث قتادة قال كنت عند ابن عباس وهم يسالونه ولا يذكر النبي صلى الله عليه وسلم حتى سيل فقال سمعت محمدا صلى الله عليه وسلم يقول " من صور صورة في الدنيا كلف يوم القيامة ان ينفخ فيها الروح، وليس بنافخ
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Dress
- Hadith Index
- #5963
- Book Index
- 179
Grades
- -
