হাদিসসমূহ
#5941
সহীহ বুখারী - Dress
আসমা (বিন্ত আবূ বকর) (রাঃ) হতে বর্ণিত। এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলঃ হে আল্লাহর রাসূল! আমার এক মেয়ের বসন্ত রোগ হয়ে মাথার চুল পড়ে গেছে। আমি তাকে বিয়ে দিয়েছি। তার মাথায় কি পরচুলা লাগাব? তিনি বললেনঃ পরচুলা লাগিয়ে দেয় ও পরচুলা লাগিয়ে নেয় এমন নারীকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। [৫৯৩৫; মুসলিম ৩৭/৩৩, হাঃ ২১২২, আহমাদ ২৪৮৫৮] (আধুনিক প্রকাশনী- ৫৫০৮, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا هشام، انه سمع فاطمة بنت المنذر، تقول سمعت اسماء، قالت سالت امراة النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله ان ابنتي اصابتها الحصبة، فامرق شعرها، واني زوجتها افاصل فيه فقال " لعن الله الواصلة والموصولة
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Dress
- Hadith Index
- #5941
- Book Index
- 156
Grades
- -
