হাদিসসমূহ
#5932
সহীহ বুখারী - Dress
হুমায়দ ইবনু ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রহ.) হতে বর্ণিত। তিনি হাজ্জ করার সময় মু‘আবিয়াহ ইবনু সুফ্ইয়ান (রাঃ)-কে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছেন। ঐ সময় তিনি এক দেহরক্ষীর হাত থেকে এক গুচ্ছ চুল নিজ হাতে নিয়ে বলেনঃ তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ রকম করা থেকে নিষেধ করতে শুনেছি। তিনি বলতেনঃ বনী ইসরাঈল তখনই ধ্বংস হয়েছে, যখন তাদের নারীরা এরূপ করা আরম্ভ করে। [৩৪৬৮] (আধুনিক প্রকাশনী- ৫৫০০, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن ابن شهاب، عن حميد بن عبد الرحمن بن عوف، انه سمع معاوية بن ابي سفيان، عام حج وهو على المنبر، وهو يقول وتناول قصة من شعر كانت بيد حرسي اين علماوكم سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن مثل هذه ويقول " انما هلكت بنو اسراييل حين اتخذ هذه نساوهم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Dress
- Hadith Index
- #5932
- Book Index
- 147
Grades
- -
