হাদিসসমূহ
#5906
সহীহ বুখারী - Dress
আনাস (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত গোশতে পূর্ণ ছিল। তাঁর পরে আমি কোন লোককে এমন দেখিনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল ছিল মাঝারি রকমের, অধিক কোঁকড়ানোও না, অধিক সোজাও না। [৫৯০৫] (আধুনিক প্রকাশনী- ৫৪৭৭, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا مسلم، حدثنا جرير، عن قتادة، عن انس، قال كان النبي صلى الله عليه وسلم ضخم اليدين، لم ار بعده مثله، وكان شعر النبي صلى الله عليه وسلم رجلا، لا جعد، ولا سبط
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Dress
- Hadith Index
- #5906
- Book Index
- 123
Grades
- -
