হাদিসসমূহ
#5862
সহীহ বুখারী - Dress
মিসওয়ার ইবনু মাখরামাহ (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, তার পিতা মাখরামাহ একদা) তাকে বললেনঃ হে প্রিয় বৎস! আমার কাছে খবর এসেছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু কাবা এসেছে। তিনি সেগুলো বণ্টন করছেন। চলো আমরা তাঁর কাছে যাই। আমরা গেলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর বাসগৃহে পেলাম। আমাকে (আমার পিতা) বললেনঃ বৎস! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমার কাছে ডাক। আমার নিকট কাজটি অতি কঠিন বলে মনে হল। আমি বললামঃ আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ডাকবো? তিনি বললেনঃ বৎস, তিনি তো কঠোর স্বভাবের লোক নন। যা হোক, আমি তাঁকে ডাকলাম। তিনি বেরিয়ে এলেন। তাঁর গায়ে তখন স্বর্ণের বোতাম লাগান মিহি রেশমী কাপড়ের কাবা ছিল। তিনি বললেনঃ হে মাখরামাহ! এটা আমি তোমার জন্যে সংরক্ষণ করেছিলাম। এরপর তিনি ওটা তাকে দিয়ে দিলেন।[1][২৫৯৯] (আধুনিক প্রকাশনী- অনুচ্ছেদ, ইসলামিক ফাউন্ডেশন- অনুচ্ছেদ)
وقال الليث حدثني ابن ابي مليكة، عن المسور بن مخرمة، ان اباه، مخرمة قال له يا بنى انه بلغني ان النبي صلى الله عليه وسلم قدمت عليه اقبية فهو يقسمها، فاذهب بنا اليه، فذهبنا فوجدنا النبي صلى الله عليه وسلم في منزله، فقال لي يا بنى ادع لي النبي صلى الله عليه وسلم فاعظمت ذلك. فقلت ادعو لك رسول الله صلى الله عليه وسلم فقال يا بنى انه ليس بجبار. فدعوته فخرج وعليه قباء من ديباج مزرر بالذهب، فقال " يا مخرمة هذا خباناه لك ". فاعطاه اياه
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Dress
- Hadith Index
- #5862
- Book Index
- 79
Grades
- -
