হাদিসসমূহ
#5859
সহীহ বুখারী - Dress
‘আওনের পিতা (ওয়াহব ইবনু ‘আবদুল্লাহ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলাম। তখন তিনি একটি লাল রঙের চামড়ার তাঁবুতে ছিলেন। আর বিলালকে দেখলাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অযুর পানি উঠিয়ে দিচ্ছেন এবং লোকজন অযুর পানি নেয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। যে তাত্থেকে কিছু পায়, সে তা মেখে নেয়। আর যে সেখান হতে কিছু পায় না, সে তার সাথীর ভিজা হাত হতে কিছু গ্রহণ করে। [১৮৭] (আধুনিক প্রকাশনী- ৫৪৩৩, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا محمد بن عرعرة، قال حدثني عمر بن ابي زايدة، عن عون بن ابي جحيفة، عن ابيه، قال اتيت النبي صلى الله عليه وسلم وهو في قبة حمراء من ادم، ورايت بلالا اخذ وضوء النبي صلى الله عليه وسلم والناس يبتدرون الوضوء، فمن اصاب منه شييا تمسح به، ومن لم يصب منه شييا اخذ من بلل يد صاحبه
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Dress
- Hadith Index
- #5859
- Book Index
- 76
Grades
- -
