হাদিসসমূহ
#5844
সহীহ বুখারী - Dress
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। তখন তিনি বলছিলেনঃ আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই, কত যে ফিতনা এ রাতে অবতীর্ণ হয়েছে। আরও কত যে ফিতনা অবতীর্ণ হয়েছে, কে আছে এমন যে, এ কক্ষবাসীগণকে ঘুম থেকে জাগ্রত করবে। পৃথিবীতে এমন অনেক পোশাক পরিহিতা মহিলাও আছে যারা কিয়ামতের দিন বিবস্ত্র থাকবে। যুহরী (রহ.) বলেন, হিন্দ বিন্ত হারিস-এর জামার আস্তিনদ্বয়ের বুতাম লাগানো ছিল। [১১৫] (আধুনিক প্রকাশনী- ৫৪১৮, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا عبد الله بن محمد، حدثنا هشام، اخبرنا معمر، عن الزهري، اخبرتني هند بنت الحارث، عن ام سلمة، قالت استيقظ النبي صلى الله عليه وسلم من الليل وهو يقول " لا اله الا الله، ماذا انزل الليلة من الفتنة، ماذا انزل من الخزاين، من يوقظ صواحب الحجرات، كم من كاسية في الدنيا عارية يوم القيامة ". قال الزهري وكانت هند لها ازرار في كميها بين اصابعها
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Dress
- Hadith Index
- #5844
- Book Index
- 61
Grades
- -
