হাদিসসমূহ
#5823
সহীহ বুখারী - Dress
উম্মু খালিদ হতে বর্ণিত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু কাপড় নিয়ে আসা হয়। তার মধ্যে কিছু কালো নকশীদার ছোট চাদর ছিল। তিনি বললেনঃ আমরা এগুলো পরব, তোমাদের মত কী? উপস্থিত সকলে চুপ থাকল। তারপর তিনি বললেনঃ উম্মু খালিদকে আমার কাছে নিয়ে এসো। তাকে বহন করে আনা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে একটি চাদর নিলেন এবং তাকে পরিয়ে দিলেন। এরপর বললেনঃ (এটি) তুমি পুরাতন কর ও ছিঁড়ে ফেল (অর্থাৎ তুমি বহুদিন বাঁচ)। ঐ চাদরে সবুজ অথবা হলুদ রঙের নকশী ছিল। তিনি বললেনঃ হে খালিদের মা! هٰذَا سَنَاهْ অর্থাৎ এটি কত সুন্দর! হাবশী ভাষায় সানাহ্ অর্থ সুন্দর। [৩০৭১] (আধুনিক প্রকাশনী- ৫৩৯৭, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا ابو نعيم، حدثنا اسحاق بن سعيد، عن ابيه، سعيد بن فلان هو عمرو بن سعيد بن العاص عن ام خالد بنت خالد، اتي النبي صلى الله عليه وسلم بثياب فيها خميصة سوداء صغيرة فقال " من ترون نكسو هذه ". فسكت القوم قال " ايتوني بام خالد ". فاتي بها تحمل فاخذ الخميصة بيده فالبسها وقال " ابلي واخلقي ". وكان فيها علم اخضر او اصفر فقال " يا ام خالد هذا سناه ". وسناه بالحبشية حسن
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Dress
- Hadith Index
- #5823
- Book Index
- 40
Grades
- -
