হাদিসসমূহ
#5635
সহীহ বুখারী - Drinks
বারা’ ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাতটি বিষয়ের হুকুম দিয়েছেন এবং সাতটি বিষয় থেকে নিষেধ করেছেন। তিনি আমাদের হুকুম দিয়েছেনঃ রোগীর সেবা শুশ্রুষা করতে, জানাযার পেছনে যেতে, হাঁচি প্রদানকারীর জবাব দিতে, দাওয়াতদাতার দাওয়াত গ্রহণ করতে, সালামের প্রসার ঘটাতে, অত্যাচারিতকে সাহায্য করতে এবং শপথকারীকে শপথ রক্ষার সুযোগ করে দিতে। আর আমাদের তিনি নিষেধ করেছেনঃ স্বর্ণের আংটি ব্যবহার করতে, কিংবা তিনি বলেছেন, রৌপ্য পাত্রে পানি পান করতে, মায়াসির অর্থাৎ এক প্রকার নরম ও মসৃন রেশমী কাপড় কালসী অর্থাৎ রেশম মিশ্রিত কাপড় ব্যবহার করতে এবং পাতলা কিংবা মোটা এবং অলঙ্কার খচিত রেশমী বস্ত্র পরিধান করতে। [১২৩৯; মুসলিম ৩৭/১, হাঃ ২০৬৬, আহমাদ ১৮৫৩০] (আধুনিক প্রকাশনী- ৫২২৪, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابو عوانة، عن الاشعث بن سليم، عن معاوية بن سويد بن مقرن، عن البراء بن عازب، قال امرنا رسول الله صلى الله عليه وسلم بسبع، ونهانا عن سبع، امرنا بعيادة المريض، واتباع الجنازة، وتشميت العاطس، واجابة الداعي، وافشاء السلام، ونصر المظلوم وابرار المقسم، ونهانا عن خواتيم الذهب، وعن الشرب في الفضة او قال انية الفضة وعن المياثر والقسي، وعن لبس الحرير والديباج والاستبرق
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Drinks
- Hadith Index
- #5635
- Book Index
- 61
Grades
- -
