হাদিসসমূহ
#5539
সহীহ বুখারী - Hunting, Slaughtering
যুহরী (রহ.)-থেকে জিজ্ঞেস করা হয় জমাট কিংবা তরল তেল বা ঘিয়ের মধ্যে ইঁদুর ইত্যাদি জীব পড়ে মারা গেলে তার কী নির্দেশ? তিনি বললেনঃ আমাদের কাছে উবাইদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ সূত্রে হাদীস পৌঁছেছে যে, ঘিয়ের মধ্যে পড়ে একটি ইঁদুর মারা গিয়েছিল, সেটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছিলেন, ইঁদুর ও এর নিকটবর্তী অংশ ফেলে দিতে, এরপর তা ফেলে দেয়া হয় এবং খাওয়া হয়। [২৩৫] (আধুনিক প্রকাশনী- ৫১৩২, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا عبدان، اخبرنا عبد الله، عن يونس، عن الزهري، عن الدابة، تموت في الزيت والسمن وهو جامد او غير جامد، الفارة او غيرها قال بلغنا ان رسول الله صلى الله عليه وسلم امر بفارة ماتت في سمن، فامر بما قرب منها فطرح ثم اكل، عن حديث عبيد الله بن عبد الله
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5539
- Book Index
- 64
Grades
- -
