হাদিসসমূহ
#5535
সহীহ বুখারী - Hunting, Slaughtering
আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমরা ‘মাররুয্ যাহরান’-এ একটি খরগোশকে ধাওয়া করলাম। তখন লোকেরাও এর পেছনে ছুটল এবং তারা ক্লান্ত হয়ে পড়ল। এরপর আমি সেটিকে ধরে ফেললাম এবং আবূ ত্বলহার নিকট নিয়ে এলাম। তিনি এটিকে যবহ্ করলেন এবং তার পিছনের অংশ কিংবা তিনি বলেছেনঃ দু’ রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠিয়ে দিলেন এবং তিনি তা গ্রহণ করলেন। (আধুনিক প্রকাশনী- ৫১২৮, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن هشام بن زيد، عن انس رضى الله عنه قال انفجنا ارنبا ونحن بمر الظهران، فسعى القوم فلغبوا، فاخذتها فجيت بها الى ابي طلحة فذبحها، فبعث بوركيها او قال بفخذيها الى النبي صلى الله عليه وسلم فقبلها
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5535
- Book Index
- 60
Grades
- -
