হাদিসসমূহ
#5486
সহীহ বুখারী - Hunting, Slaughtering
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলামঃ হে আল্লাহর রাসূল! আমি ‘বিসমিল্লাহ’ পড়ে আমার কুকুরকে পাঠিয়ে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি যদি বিসমিল্লাহ পড়ে তোমার কুকুরটিকে পাঠিয়ে থাক, এরপর সে শিকার ধরে মেরে ফেলে এবং কিছুটা খেয়ে নেয়, তা হলে তুমি খেয়ো না। কেননা, সে তো নিজের জন্যই তা ধরেছে। আমি বললামঃ আমি আমার কুকুরটিকে পাঠালাম, পরে তার সঙ্গে অন্য কুকুরও দেখতে পেলাম। আমি জানি না উভয়ের কে শিকার ধরেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তা খেয়ো না। কেননা, তুমি তো তোমার কুকুরের উপরই ‘বিসমিল্লাহ’ পড়েছ, অন্যটির উপর পড়নি। আমি তাঁকে তীরের শিকার সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ যদি তুমি তীরের ধার দিয়ে আঘাত করে থাক, তাহলে খাও। আর যদি পার্শ্বের দ্বারা আঘাত কর আর তাতে তা মারা যায়, তাহলে সেটি ওয়াকীয- থেতলে মারার মধ্যে গণ্য হবে। কাজেই তা খেয়ো না। [১৭৫] (আধুনিক প্রকাশনী- ৫০৮০, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا ادم، حدثنا شعبة، عن عبد الله بن ابي السفر، عن الشعبي، عن عدي بن حاتم، قال قلت يا رسول الله اني ارسل كلبي واسمي فقال النبي صلى الله عليه وسلم " اذا ارسلت كلبك وسميت، فاخذ فقتل فاكل فلا تاكل، فانما امسك على نفسه ". قلت اني ارسل كلبي اجد معه كلبا اخر، لا ادري ايهما اخذه. فقال " لا تاكل فانما سميت على كلبك ولم تسم على غيره ". وسالته عن صيد المعراض فقال " اذا اصبت بحده، فكل، واذا اصبت بعرضه فقتل، فانه وقيذ، فلا تاكل
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5486
- Book Index
- 12
Grades
- -
