হাদিসসমূহ
#5433
সহীহ বুখারী - Food, Meals
আনাস (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এক দর্জি গোলামের বাড়ীতে আসলেন। তাঁর সামনে কদু উপস্থিত করা হলে তিনি (বেছে বেছে) কদু খেতে লাগলেন। সে দিন থেকে আমিও কদু খেতে ভালবাসি, যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তা খেতে দেখেছি। [২০৯২] (আধুনিক প্রকাশনী- ৫০৩০, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا عمرو بن علي، حدثنا ازهر بن سعد، عن ابن عون، عن ثمامة بن انس، عن انس، ان رسول الله صلى الله عليه وسلم اتى مولى له خياطا، فاتي بدباء، فجعل ياكله، فلم ازل احبه منذ رايت رسول الله صلى الله عليه وسلم ياكله
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Food, Meals
- Hadith Index
- #5433
- Book Index
- 61
Grades
- -
