হাদিসসমূহ
#5354
সহীহ বুখারী - Supporting the Family
সা’দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি মক্কায় রোগগ্রস্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শুশ্রূষার জন্য আসেন। আমি বললাম, আমার তো মাল আছে। সেগুলো আমি ওয়াসিয়্যাত করে যাই? তিনি বললেনঃ না। আমি বললামঃ তাহলে অর্ধেক? তিনি বললেনঃ না। আমি বললামঃ তবে এক-তৃতীয়াংশ? তিনি বললেনঃ এক-তৃতীয়াংশ করতে পার। আর এক-তৃতীয়াংশই তো বেশী। মানুষের কাছে হাত পেতে পেতে ফিরবে ওয়ারিশদের এমন ফকীর অবস্থায় ছেড়ে যাওয়ার চেয়ে তাদেরকে বিত্তবান অবস্থায় রেখে যাওয়া উত্তম। আর যা-ই তুমি খরচ করবে, তা-ই তোমার জন্য সাদকাহ হবে। এমনকি যে লোকমাটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে, সেটাও। সম্ভবতঃ আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করবেন। তোমার দ্বারা অনেক লোক উপকৃত হবে, আবার অন্যেরা কাফির সম্প্রদায়) ক্ষতিগ্রস্ত হবে। (আধুনিক প্রকাশনী- ৪৯৫৪, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن سعد بن ابراهيم، عن عامر بن سعد، عن سعد رضى الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يعودني وانا مريض بمكة، فقلت لي مال اوصي بمالي كله قال " لا ". قلت فالشطر قال " لا ". قلت فالثلث قال " الثلث، والثلث كثير، ان تدع ورثتك اغنياء خير من ان تدعهم عالة، يتكففون الناس في ايديهم، ومهما انفقت فهو لك صدقة حتى اللقمة ترفعها في في امراتك، ولعل الله يرفعك، ينتفع بك ناس ويضر بك اخرون
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Supporting the Family
- Hadith Index
- #5354
- Book Index
- 4
Grades
- -
