হাদিসসমূহ
#5333
সহীহ বুখারী - Divorce
ইউনুস ইবনু যুবায়র (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু ‘উমারকে (হায়িয অবস্থায় তালাক দেয়া সম্পর্কে) জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ ইবনু ‘উমার (রাঃ) তার স্ত্রীকে হায়িয অবস্থায় তালাক দিলে, ‘উমার (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি স্ত্রীকে ফিরিয়ে নেয়ার জন্য তাকে নির্দেশ দেন। এরপর বলেনঃ ইদ্দাতের সময় আসলে সে তালাক দিতে পারে। রাবী বলেন, আমি বললাম, এ তালাক কি হিসাবে গণ্য করা হবে? ইবনু ‘উমার বললেনঃ তবে কি মনে করছ, যদি সে অক্ষম হয় বা বোকামি করে। (তাহলে দায়ী কে?) [৪৯০৮] (আধুনিক প্রকাশনী- ৪৯৩৮, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا حجاج، حدثنا يزيد بن ابراهيم، حدثنا محمد بن سيرين، حدثني يونس بن جبير، سالت ابن عمر فقال طلق ابن عمر امراته وهى حايض، فسال عمر النبي صلى الله عليه وسلم فامره ان يراجعها، ثم يطلق من قبل عدتها، قلت فتعتد بتلك التطليقة قال ارايت ان عجز واستحمق
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Divorce
- Hadith Index
- #5333
- Book Index
- 78
Grades
- -
