হাদিসসমূহ
#5258
সহীহ বুখারী - Divorce
আবূ গাল্লাব ইউনুস ইবন যুবায়র (রহ.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবন ‘উমারকে বললামঃ এক ব্যক্তি তার স্ত্রীকে হায়িয অবস্থায় তালাক দিয়েছে। তিনি বললেন, তুমি ইবন ‘উমারকে চেন। ইবন ‘উমার (রাঃ) তাঁর স্ত্রীকে হায়িয অবস্থায় তালাক দিয়েছিল। তখন ‘উমার (রাঃ) নবী এর কাছে এসে বিষয়টি তাঁকে জানালেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার স্ত্রীকে ফিরিয়ে নেয়ার জন্য আদেশ দিলেন। পরে তার স্ত্রী পবিত্র হলে, সে যদি চায় তবে তাকে তালাক দেবে। আমি বললামঃ এতে কি তালাক গণনা করা হয়েছিল? তিনি বললেনঃ তুমি কি মনে কর যদি সে অক্ষম হয় এবং বোকামি করে। [৪৯০৮] আধুনিক প্রকাশনী- ৪৮৭২, ইসলামিক ফাউন্ডেশন
حدثنا حجاج بن منهال، حدثنا همام بن يحيى، عن قتادة، عن ابي غلاب، يونس بن جبير قال قلت لابن عمر رجل طلق امراته وهى حايض. فقال تعرف ابن عمر ان ابن عمر طلق امراته وهى حايض فاتى عمر النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فامره ان يراجعها فاذا طهرت فاراد ان يطلقها فليطلقها، قلت فهل عد ذلك طلاقا قال ارايت ان عجز واستحمق
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Divorce
- Hadith Index
- #5258
- Book Index
- 8
Grades
- -
