হাদিসসমূহ
#5252
সহীহ বুখারী - Divorce
ইবন ‘উমার (রাঃ) হতে বর্ণিত যে, তিনি তাঁর স্ত্রীকে হায়িয অবস্থায় তালাক দিলেন। ‘উমার (রাঃ) বিষয়টি নবী এর কাছে ব্যক্ত করলেন। তখন তিনি বললেনঃ সে যেন তাকে ফিরিয়ে আনে। রাবী ইব্ন সীরীন) বলেন, আমি বললাম ,তালাকটি কি গণ্য করা হবে? তিনি ইবনে ‘উমার) বললেন, তাহলে কী? [৪৯০৮] ক্বাতাদাহ (রহ.) ইউনুস ইবন যুবায়র (রহ.) থেকে, তিনি ইবন ‘উমার থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তাকে হুকুম দাও সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে আনে। আমি (ইউনুস) বললামঃ তালাকটি কি পরিগণিত হবে? তিনি (ইবন ‘উমার) বললেনঃ তুমি কি মনে কর যদি সে অক্ষম হয় এবং আহম্মকী করে? আধুনিক প্রকাশনী- ৪৮৬৯, ইসলামিক ফাউন্ডেশন
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن انس بن سيرين، قال سمعت ابن عمر، قال طلق ابن عمر امراته وهى حايض، فذكر عمر للنبي صلى الله عليه وسلم فقال " ليراجعها ". قلت تحتسب قال " فمه ". وعن قتادة عن يونس بن جبير عن ابن عمر قال " مره فليراجعها ". قلت تحتسب قال ارايت ان عجز واستحمق
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Divorce
- Hadith Index
- #5252
- Book Index
- 2
Grades
- -
