হাদিসসমূহ
#5248
সহীহ বুখারী - Wedlock, Marriage
আবূ হাযিম হতে বর্ণিত। তিনি বলেন, উহুদের দিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ক্ষতস্থানে কী ঔষধ লাগানো হয়েছিল, এ নিয়ে লোকদের মধ্যে মতভেদ সৃষ্টি হল। পরে তারা সাহল ইব্নু সা‘দ সা‘ঈদীকে জিজ্ঞেস করল, যিনি মদিনা্র অবশিষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীগণের সর্বশেষ ছিলেন। তিনি বললেন, এ ব্যাপারে আমার চেয়ে অধিক অভিজ্ঞ কোন ব্যক্তি অবশিষ্ট নেই। ফাতিমাহ (রাঃ) তাঁর মুখমন্ডল হতে রক্ত ধুয়ে দিচ্ছিলেন আর ‘আলী (রাঃ) ঢালে করে পানি আনছিলেন। পরে একটি চাটাই পুড়িয়ে, তা ক্ষতস্থানে চারপাশে লাগিয়ে দেয়া হল। [২৪৩]আধুনিক প্রকাশনী- ৪৮৬৫, ইসলামিক ফাউন্ডেশন
حدثنا قتيبة بن سعيد، حدثنا سفيان، عن ابي حازم، قال اختلف الناس باى شىء دووي جرح رسول الله صلى الله عليه وسلم يوم احد، فسالوا سهل بن سعد الساعدي، وكان من اخر من بقي من اصحاب النبي صلى الله عليه وسلم بالمدينة، فقال وما بقي من الناس احد اعلم به مني، كانت فاطمة عليها السلام تغسل الدم عن وجهه، وعلي ياتي بالماء على ترسه، فاخذ حصير، فحرق فحشي به جرحه
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5248
- Book Index
- 181
Grades
- -
