হাদিসসমূহ
#5153
সহীহ বুখারী - Wedlock, Marriage
رَوَاه“ عَبْدُ الرَّحْمٰنِ بْنُ عَوْفٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم. ‘আবদুর রহমান ইব্নু ‘আওফ (রাঃ) নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামথেকে বর্ণনা করেছেন। ৫১৫৩. আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত যে, ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে এমন অবস্থায় এলেন যে, তার সুফরার (হলুদ রং) চিহ্ন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিহ্ন সম্পর্কে প্রশ্ন করলেন। ‘আবদুর রাহমান ইবনু ‘আওফ (রাঃ) তার উত্তরে বললেন, তিনি এক আনসারী নারীকে বিয়ে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি তাকে কী পরিমাণ মাহর দিয়েছ? তিনি বললেন, আমি তাকে খেজুরের আঁটি পরিমাণ স্বর্ণ দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালীমার ব্যবস্থা কর একটি বকরী দিয়ে হলেও। [২০৪৯; মুসলিম ১৬/১২, হাঃ ১৪২৭, আহমাদ ১৩৩৬৯](আধুনিক প্রকাশনী- ৪৭৭৩, ইসলামিক ফাউন্ডেশন)
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن حميد الطويل، عن انس بن مالك، رضى الله عنه ان عبد، الرحمن بن عوف جاء الى رسول الله صلى الله عليه وسلم وبه اثر صفرة فساله رسول الله صلى الله عليه وسلم فاخبره انه تزوج امراة من الانصار قال " كم سقت اليها ". قال زنة نواة من ذهب. قال رسول الله صلى الله عليه وسلم " اولم ولو بشاة
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5153
- Book Index
- 88
Grades
- -
