হাদিসসমূহ
#4947
সহীহ বুখারী - Prophetic Commentary on the Qur'an
‘আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে উপবিষ্ট ছিলাম। এ সময় তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার স্থান জান্নাতে বা জাহান্নামে নির্দিষ্ট হয়নি। এ কথা শুনে আমরা বললাম, হে আল্লাহর রাসূল! তাহলে কি আমরা ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকব? তিনি বললেন, না তোমরা ‘আমল করতে থাক। কারণ, যাকে যে ‘আমলের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সে ‘আমলকে সহজ করে দেয়া হবে। এরপর তিনি পাঠ করলেন, কাজেই কেউ দান করলে, মুত্তাকী হলে এবং যা উত্তম তা গ্রহণ করলে আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ এবং কেউ কার্পণ্য করলে, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলে, আর যা উত্তম তা ত্যাগ করলে, তার জন্য আমি সুগম করে দেব কঠোর পরিণামের পথ। [১৩৬২] (আধুনিক প্রকাশনীঃ ৪৫৭৯, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا يحيى، حدثنا وكيع، عن الاعمش، عن سعد بن عبيدة، عن ابي عبد الرحمن، عن علي عليه السلام قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم فقال " ما منكم من احد الا وقد كتب مقعده من الجنة ومقعده من النار ". فقلنا يا رسول الله افلا نتكل قال " لا، اعملوا فكل ميسر ". ثم قرا {فاما من اعطى واتقى * وصدق بالحسنى * فسنيسره لليسرى} الى قوله {فسنيسره للعسرى}
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4947
- Book Index
- 469
Grades
- -
