হাদিসসমূহ
#4899
সহীহ বুখারী - Prophetic Commentary on the Qur'an
জাবির ইবনু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার জুমু‘আহর দিন একটি বাণিজ্য দল আসল, আমরা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছিলাম। বারজন লোক ছাড়া সকলেই সেদিকে ছুটে গেল। এ প্রসঙ্গে আল্লাহ্ অবতীর্ণ করলেনঃ ‘‘এবং যখন তারা দেখল ব্যবসা ও কৌতুক, তখন তারা (তোমাকে দাঁড়ান অবস্থায় রেখে) তার দিকে ছুটে গেল-’’ (সূরাহ আল-জুমু‘আহ ৬২/১১)।[৯৩৬] (আধুনিক প্রকাশনীঃ ৪৫৩১, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثني حفص بن عمر، حدثنا خالد بن عبد الله، حدثنا حصين، عن سالم بن ابي الجعد، وعن ابي سفيان، عن جابر بن عبد الله رضى الله عنهما قال اقبلت عير يوم الجمعة ونحن مع النبي صلى الله عليه وسلم فثار الناس الا اثنا عشر رجلا فانزل الله {واذا راوا تجارة او لهوا انفضوا اليها}
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4899
- Book Index
- 419
Grades
- -
