হাদিসসমূহ
#4863
সহীহ বুখারী - Prophetic Commentary on the Qur'an
‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, সিজদার আয়াত সম্বলিত অবতীর্ণ হওয়া সর্বপ্রথম সূরাহ হলো আন-নাজম। এ সূরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সিজদা্ করলেন এবং সিজদা্ করল তাঁর পেছনের সকল লোক। তবে এক ব্যক্তিকে আমি দেখলাম, এক মুঠ মাটি হাতে তুলে তাতে সিজদা্ করছে। এরপর আমি তাকে কাফের অবস্থায় নিহত হতে দেখেছি। সে হল ‘উমাইয়াহ ইবনু খাল্ফ। [১০৬৭] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৯৬, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا نصر بن علي، اخبرني ابو احمد، حدثنا اسراييل، عن ابي اسحاق، عن الاسود بن يزيد، عن عبد الله رضى الله عنه قال اول سورة انزلت فيها سجدة {والنجم}. قال فسجد رسول الله صلى الله عليه وسلم وسجد من خلفه، الا رجلا رايته اخذ كفا من تراب فسجد عليه، فرايته بعد ذلك قتل كافرا، وهو امية بن خلف
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4863
- Book Index
- 384
Grades
- -
