হাদিসসমূহ
#4849
সহীহ বুখারী - Prophetic Commentary on the Qur'an
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে মারফূ হাদীস হিসেবে বর্ণিত। তবে আবূ সুফ্ইয়ান এ হাদীসটিকে অধিকাংশ সময় মওকূফ হাদীস হিসেবে বর্ণনা করেছেন। জাহান্নামকে বলা হবে, তুমি কি পূর্ণ হয়ে গেছ? জাহান্নাম বলবে, আরো আছে কি? তখন আল্লাহ্ রববুল ‘আলামীন নিজ পা তাতে রাখবেন। তখন জাহান্নাম বলবে, আর নয়, আর নয়। [১৪৪৯, ৪৮৫০] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৮২, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا محمد بن موسى القطان، حدثنا ابو سفيان الحميري، سعيد بن يحيى بن مهدي حدثنا عوف، عن محمد، عن ابي هريرة، رفعه واكثر ما كان يوقفه ابو سفيان " يقال لجهنم هل امتلات وتقول هل من مزيد فيضع الرب تبارك وتعالى قدمه عليها فتقول قط قط
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4849
- Book Index
- 370
Grades
- -
