হাদিসসমূহ
#4768
সহীহ বুখারী - Prophetic Commentary on the Qur'an
سُوْرَةُ الشُّعَرَاءِ সূরাহ (২৬) : শু‘আরা وَقَالَ مُجَاهِدٌ (تَعْبَثُوْنَ) تَبْنُوْنَ (هَضِيْمٌ) يَتَفَتَّتُ إِذَا مُسَّ (مُسَحَّرِيْنَ) الْمَسْحُوْرِيْنَ (اللَّيْكَةُ) وَ(الأَيْكَةُ) جَمْعُ أَيْكَةٍ وَهِيَ جَمْعُ شَجَرٍ (يَوْمِالظُّلَّةِ) إِظْلَالُ الْعَذَابِ إِيَّاهُمْ (مَوْزُوْنٍ) مَعْلُوْمٍ (كَالطَّوْدِ) كَالْجَبَلِ وَقَالَ غَيْرُهُ (لَشِرْذِمَةٌ) الشِّرْذِمَةُ طَائِفَةٌ قَلِيْلَةٌ (فِي السَّاجِدِيْنَ) الْمُصَلِّيْنَ قَالَ ابْنُ عَبَّاسٍ (لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ) كَأَنَّكُمْ (الرِّيعُ) الْأَيْفَاعُ مِنَ الْأَرْضِ وَجَمْعُهُ رِيَعَةٌ وَأَرْيَاعٌ وَاحِدُهُ رِيْعَةٌ (مَصَانِعَ) كُلُّ بِنَاءٍ فَهُوَ مَصْنَعَةٌ (فَرِهِيْنَ) مَرِحِيْنَ فَارِهِيْنَ بِمَعْنَاهُ وَيُقَالُ فَارِهِيْنَ حَاذِقِيْنَ (تَعْثَوْا) هُوَ أَشَدُّ الْفَسَادِ عَاثَ يَعِيْثُ عَيْثًا (الْجِبِلَّةَ) الْخَلْقُ جُبِلَ خُلِقَ وَمِنْهُ جُبُلًا وَجِبِلًا وَجُبْلًا يَعْنِي الْخَلْقَ قَالَهُ ابْنُ عَبَّاسٍ. মুজাহিদ (রহ.) বলেন-تَعْبَثُوْنَ তোমরা নির্মাণ করে থাক। هَضِيْمٌ স্পর্শ করা মাত্রই চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। مُسَحَّرِيْنَ জাদুগ্রস্ত। اللَّيْكَةُ ও الأَيْكَةُ أَيْكَةٍ এর বহুবচন যার অর্থ বৃক্ষে পরিপূর্ণ। يَوْمِالظُّلَّةِ যেদিনে শাস্তি তাদের ছেয়ে ফেলবে। مَوْزُوْنٍ জ্ঞাত। كَالطَّوْدِ পর্বতের ন্যায়। অন্যরা বলেন, الَشِرْذِمَةٌ ছোট দল। فِيالسَّاجِدِيْنَ সালাত আদায়কারী। ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ যেন তোমরা স্থায়ী থাকবে। الرِّيعُযমীনের উঁচু অংশ। এর বহুবচন رِيَعَةٌএবং أَرْيَاعٌতার একবচনرِيْعَةٌ।مَصَانِعَপ্রত্যেক ইমারতকে مَصْنَعَةٌ বলা হয়। فَرِهِيْنَ অহংকারীরা। مَرِحِيْنَفَارِهِيْنَ একই অর্থের। فَارِهِيْنَ বলা হয় দক্ষদের। تَعْثَوْا ভয়ঙ্কর ফ্যাসাদ। এটি يَا দ্বারাও ব্যবহৃত হয়। যথা-عَاثَيَعِيْثُعَيْثًا। الْجِبِلَّةَ সৃষ্টি جُبِلَ এর অর্থ-সৃষ্টি করা হয়েছে। جُبُلًا وَجِبِلًا وَجُبْلًا সবগুলোর অর্থ সৃষ্টি। ৪৭৬৮. আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বিয়ামাত (কিয়ামত) দিবসে ইব্রাহীম (আঃ) তাঁর পিতাকে ধূলি-মলিন অবস্থায় দেখতে পাবেন। الْغَبَرَةُ ধূলি-ময়লা। [৩৩৫০] (আধুনিক প্রকাশনীঃ অনুচ্ছেদ, ইসলামিক ফাউন্ডেশনঃ অনুচ্ছেদ)
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4768
- Book Index
- 290
Grades
- -