হাদিসসমূহ
#4708
সহীহ বুখারী - Prophetic Commentary on the Qur'an
ইবনু মাস‘উদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, সূরাহ বনী ইসরাঈল, কাহাফ এবং মারইয়াম প্রথমে নাযিল হওয়া অতি উত্তম সূরা। এগুলো আমার পুরানো রক্ষিত সম্পদ। ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, فَسَيُنْغِضُوْنَ তারা তাদের মাথা নাড়াবে। অন্য হতে বর্ণিত- نَغَضَتْ তোমার দাঁত নড়ে গেছে। (আধুনিক প্রকাশনীঃ নাই, ইসলামিক ফাউন্ডেশনঃ ৪৩৪৮ প্রথমাংশ)
حدثنا ادم، حدثنا شعبة، عن ابي اسحاق، قال سمعت عبد الرحمن بن يزيد، قال سمعت ابن مسعود رضى الله عنه قال في بني اسراييل والكهف ومريم انهن من العتاق الاول، وهن من تلادي. قال ابن عباس {فسينغضون} يهزون. وقال غيره نغضت سنك اى تحركت
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4708
- Book Index
- 230
Grades
- -
