হাদিসসমূহ
#4699
সহীহ বুখারী - Prophetic Commentary on the Qur'an
বারাআ ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিত। নিশ্চয়ই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে মুসলিমকে যখন প্রশ্ন করা হবে, তখন সে সাক্ষ্য দিবেঃ ‘‘লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াআন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ্’’ আল্লাহর বাণীতে এর প্রতিই ইঙ্গিত করা হয়েছে। বাণীটি হলো এইঃ ‘‘যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে দুনিয়ার জীবনে ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন’’- (সূরা ইবরাহীম ১৪/২৭)। [১৩৬৯] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৩৮, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ابو الوليد، حدثنا شعبة، قال اخبرني علقمة بن مرثد، قال سمعت سعد بن عبيدة، عن البراء بن عازب، ان رسول الله صلى الله عليه وسلم قال " المسلم اذا سيل في القبر يشهد ان لا اله الا الله وان محمدا رسول الله، فذلك قوله {يثبت الله الذين امنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الاخرة}
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4699
- Book Index
- 221
Grades
- -
