হাদিসসমূহ
#4691
সহীহ বুখারী - Prophetic Commentary on the Qur'an
‘আয়িশাহ (রাঃ)-এর মাতা উম্মু রূমান (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, (অপবাদ রটনার সময়) ‘আয়িশাহ (রাঃ) আমাদের ঘরে জ্বরে আক্রান্ত ছিল। তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত এ অপবাদের কারণে জ্বর হয়েছে। ‘আয়িশাহ (রাঃ) বললেন, হ্যাঁ। তিনি উঠে বসলেন এবং বললেন, আমার এবং আপনাদের দৃষ্টান্ত হল ইয়াকুব (আঃ) এবং তাঁর পুত্র ইউসুফ (আঃ)-এর ন্যায়। [ইয়াকুব (আঃ) তাঁর ছেলেদেরকে বললেন] বরং তোমরা এক মনগড়া কাহিনী সাজিয়ে নিয়ে এসেছ কাজেই ‘‘ধৈর্যই শ্রেয়। তোমরা যা বলছ, সে বিষয়ে একমাত্র আল্লাহ্ই আমার সাহায্যস্থল।’’ [৩৩৮৮] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৩০, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا موسى، حدثنا ابو عوانة، عن حصين، عن ابي وايل، قال حدثني مسروق بن الاجدع، قال حدثتني ام رومان، وهى ام عايشة قالت بينا انا وعايشة اخذتها الحمى، فقال النبي صلى الله عليه وسلم " لعل في حديث تحدث ". قالت نعم وقعدت عايشة قالت مثلي ومثلكم كيعقوب وبنيه والله المستعان على ما تصفون
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4691
- Book Index
- 213
Grades
- -
