হাদিসসমূহ
#4549
সহীহ বুখারী - Prophetic Commentary on the Qur'an
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশে যে ঠান্ডা মাথায় মিথ্যা শপথ করে, সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে, আল্লাহ তার উপর ক্রুদ্ধ থাকবেন। এর সত্যতা প্রমাণে আল্লাহ তা‘আলা অবতীর্ণ করেনঃ إِنَّ الَّذِيْنَ يَشْتَرُوْنَ بِعَهْدِ اللهِ ......... لَهُمْ فِي الْآخِرَةِ বর্ণনাকারী বললেন, এরপর আশ‘আস ইবনু কায়স (রহ.) সেখানে প্রবেশ করলেন এবং বললেন, আবূ ‘আবদুর রহমান (রাঃ) তোমাদের নিকট কোন হাদীস বর্ণনা করেছেন? আমরা বললাম, এ রকম এ রকম বলেছেন। তখন তিনি বললেন, এ আয়াত তো আমাকে উপলক্ষ করেই অবতীর্ণ হয়েছে। আমার চাচাত ভাইয়ের এলাকায় আমার একটি কূপ ছিল। (এ ঘটনা জ্ঞাত হয়ে) নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো তুমি প্রমাণ হাজির করবে নতুবা সে শপথ করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে তো শপথ করে বসবে। অনন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোন মুসলিমের সম্পত্তি আত্মসাতের উদ্দেশে ঠান্ডা মাথায় অবরোধ করে মিথ্যা শপথ করে, সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে, আল্লাহই তার উপর রাগান্বিত থাকবেন। [২৩৫৬, ২৩৫৭] (আধুনিক প্রকাশনীঃ ৪১৮৯, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا حجاج بن منهال، حدثنا ابو عوانة، عن الاعمش، عن ابي وايل، عن عبد الله بن مسعود رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " من حلف يمين صبر ليقتطع بها مال امري مسلم، لقي الله وهو عليه غضبان ". فانزل الله تصديق ذلك {ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا اوليك لا خلاق لهم في الاخرة} الى اخر الاية. قال فدخل الاشعث بن قيس وقال ما يحدثكم ابو عبد الرحمن قلنا كذا وكذا. قال في انزلت كانت لي بير في ارض ابن عم لي قال النبي صلى الله عليه وسلم " بينتك او يمينه " فقلت اذا يحلف يا رسول الله. فقال النبي صلى الله عليه وسلم " من حلف على يمين صبر يقتطع بها مال امري مسلم وهو فيها فاجر، لقي الله وهو عليه غضبان
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Prophetic Commentary on the Qur'an
- Hadith Index
- #4549
- Book Index
- 72
Grades
- -
