হাদিসসমূহ
#3748
সহীহ বুখারী - Virtues of the Companions of the Prophet
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ‘উবাইদুল্লাহ ইবনু যিয়াদের সামনে হুসাইন (রাঃ)-এর মস্তক আনা হল এবং একটি বড় পাত্রে তা রাখা হল। তখন ইবনু যিয়াদ তা খুঁচাতে লাগল এবং তাঁর রূপ লাবণ্য সম্পর্কে কটুক্তি করল। আনাস (রাঃ) বললেন, হুসাইন (রাঃ) গঠন ও আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবয়বের সবচেয়ে সাদৃশ্যপূর্ণ ছিলেন। তাঁর চুল ও দাড়িতে ওয়াসমা দ্বারা কলপ লাগানো ছিল। (আধুনিক প্রকাশনীঃ ৩৪৬৫, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثني محمد بن الحسين بن ابراهيم، قال حدثني حسين بن محمد، حدثنا جرير، عن محمد، عن انس بن مالك رضى الله عنه اتي عبيد الله بن زياد براس الحسين عليه السلام فجعل في طست، فجعل ينكت، وقال في حسنه شييا. فقال انس كان اشبههم برسول الله صلى الله عليه وسلم، وكان مخضوبا بالوسمة
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3748
- Book Index
- 93
Grades
- -
