হাদিসসমূহ
#3746
সহীহ বুখারী - Virtues of the Companions of the Prophet
بَاب مَنَاقِبِ مُصْعَبٍ بنِ عُمَيْرٍ ৬২/০০. অধ্যায় : মুস’আব ইব্নু উমায়র (রাঃ)-এর উল্লেখ। قَالَ نَافِعُ بْنُ جُبَيْرٍ عَنْ أَبِيْ هُرَيْرَةَ عَانَقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ নাফি‘ ইবনু জুবাইর (রহ.) আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান (রাঃ)-কে আলিঙ্গণ করেছেন। ৩৭৪৬. আবূ বাকর (রাঃ) হতে বর্ণিত। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মিম্বরের উপর বলতে শুনেছি, ঐ সময় হাসান (রাঃ) তাঁর পার্শ্বে ছিলেন। তিনি একবার উপস্থিত লোকদের দিকে আবার হাসান (রাঃ)-এর দিকে তাকালেন এবং বললেন, আমার এ সন্তান হচ্ছে নেতা। আল্লাহ্ তা‘আলা তাঁর মাধ্যমে বিবদমান দু’দল মুসলিমের মধ্যে সমঝোতা করিয়ে দিবেন। (২৭০৪) (আধুনিক প্রকাশনীঃ ৩৪৬৩, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا صدقة، حدثنا ابن عيينة، حدثنا ابو موسى، عن الحسن، سمع ابا بكرة، سمعت النبي صلى الله عليه وسلم على المنبر والحسن الى جنبه، ينظر الى الناس مرة واليه مرة، ويقول " ابني هذا سيد، ولعل الله ان يصلح به بين فيتين من المسلمين
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3746
- Book Index
- 91
Grades
- -
