হাদিসসমূহ
#3162
সহীহ বুখারী - Jizyah and Peace Treaties
وَالذِّمَّةُ الْعَهْدُ وَالإِلُّ الْقَرَابَةُ الذِّمَّةُশব্দের অর্থ অঙ্গীকার-প্রতিশ্রুতি, আর وَالإِلُّ শব্দের অর্থ আত্মীয়তার সম্পর্ক। ৩১৬২. জুয়াইরিয়াহ ইবনু কুদামাহ তামীমী (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ‘উমার ইবনু খাত্তাব (রাঃ)-কে বললাম, ‘হে আমীরুল মুমিনীন! আমাদের কিছু অসীয়্যাত করুন।’ তিনি বললেন, ‘আমি তোমাদেরকে আল্লাহর ওয়াদা রক্ষার অসিয়্যত করছি। কারণ তা হল তোমাদের নবীর ওয়াদা এবং তোমাদের পরিবার-পরিজনের জীবিকা।’ (১৩৯২) (আধুনিক প্রকাশনীঃ ২৯, ২৫ ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا ادم بن ابي اياس، حدثنا شعبة، حدثنا ابو جمرة، قال سمعت جويرية بن قدامة التميمي، قال سمعت عمر بن الخطاب رضى الله عنه قلنا اوصنا يا امير المومنين. قال اوصيكم بذمة الله، فانه ذمة نبيكم، ورزق عيالكم
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Jizyah and Peace Treaties
- Hadith Index
- #3162
- Book Index
- 5
Grades
- -
